মুখের একপাশ প্যারালাইজড বিবারের, শো বাতিল

আপডেট : ১১ জুন ২০২২, ০১:১৩ পিএম

ভাইরাসে আক্রান্ত হয়ে মুখের একপাশ অসাড় হয়ে যাওয়ায় শো বাতিল করতে বাধ্য হয়েছেন কানাডীয় পপতারকা জাস্টিন বিবার। 

শুক্রবার (১০ জুন) এক ইন্সটাগ্রাম ভিডিওতে বিবার জানান, র‍্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ার ফলে তার মুখের ডানপাশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। এর ফলে ডান চোখ খুলতে ও মুখের ডানপাশ নাড়াতে পারছেন না তিনি। 

র‍্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির কানের আশেপাশের স্নায়ুগুলো অবশ হয়ে যাওয়ায় মুখের পেশিগুলো নাড়াতে অক্ষম হয়ে পড়েন তিনি। 

image


এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ওয়ার্ল্ড ট্যুরের এ মাসের তিনটি শো পেছানোর কথা এ সপ্তাহে জানান বিবার। এবার এর কারণ জানিয়ে ভক্তদেরকে ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি।

'আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সময়টুকুতে আমি বিশ্রাম নিতে চাই, যেন আবার একশ ভাগ সুস্থ হয়ে সেটাই করতে পারি যা করতে আমার জন্ম হয়েছে', বলেন তিনি। 

২৮ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীর স্ত্রী হেইলি বিবার এ বছরের মার্চে ব্রেইন স্ট্রোক করেন। পরে অস্ত্রোপচার করে তার হৃদযন্ত্রের একটি ছিদ্র বন্ধ করা হয়। 

 

একাত্তর/এসজে

দুই যুগেরও বেশি এক সঙ্গে আছেন একদা টেনিসের ‘গ্লামার গার্ল’ আনা কুর্নিকোভা ও স্প্যানিশ পপ তারকা এনরিক ইগলেসিয়াস। বিয়ে না করলেও, এই দীর্ঘ সময়ে এই যুগলের পরিবারে রয়েছে তিন সন্তান। এখন চতুর্থ সন্তানের...
সালমানের গ্যালাক্সির ঘটনার মতোই গুলি চললো কানাডার জনপ্রিয় র‍্যাপার ড্রেকের বাড়ির বাইরে, আহত অবস্থায় হাসপাতালে নিরাপত্তারক্ষী।
ধূসর রঙের টপে স্পষ্ট বক্ষবিভাজিকা, শরীর চাপা গাউনে মেট গালায় লাইমলাইট কাড়লেন কিম।
কানাডার টরন্টোতে ষষ্ঠ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। চারদিনের এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৬টা থেকে
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর