পুত্রসন্তানের মা হলেন মারিয়া শারাপোভা

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৩:৫৭ পিএম

সাবেক রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা মা হয়েছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই এ সুখবর জানিয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী।  পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।

চলতি বছরের ১৯ এপ্রিল নিজের জন্মদিনে মা হওয়ার খবর দিয়েছিলেন টেনিসের গ্ল্যামারগার্ল। এর আগে আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বাগদান সেরে ফেলেন। নবজাতকের নাম দেওয়া হয়েছে 'থিয়োডর'। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে শারাপোভা লিখেছেন, 'আমাদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম। ' 

ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময় ডোপিংয়ের দায়ে নির্বাসিত হয়েছিলেন এই রাশিয়ান টেনিস সুপারস্টার। তবে কামব্যাক করে আর সাফল্য পাননি। এরপর ২০২০ সালে টেনিস থেকে অবসর নেন। এরপর ব্রিটিশ ব্যবসায়ী গিলকেসের সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন শারাপোভা। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতেছেন। এরপর ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ ও ২০১৪ সালে ফরাসি ওপেনে নিজের নাম লিখিয়েছিলেন শারাপোভা।  


একাত্তর/এআর

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর