তিন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের মাইম দল

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৮:১৭ পিএম

মালদ্বীপ, শ্রীলংকা ও দুবাইয়ে ১১ দিনের সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশের মূকাভিনয় সংগঠন ব্ল্যাকফেইম থিয়েটার।

দলটির প্রধান সম্পাদক তানভীর শেখ জানান, মালদ্বীপ এর জনপ্রিয় আইল্যান্ড কে-মাফুশী তে অনুষ্ঠিত ‘বিচ কার্নিভাল ফেস্টিভ্যাল-২০২২', শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত কালচারাল এক্সচেঞ্জ মিটিং-২০২২ ও দুবাইয়ে হেরিটেজ কালচারাল প্রোগ্রামে অংশ নেয় ব্ল্যাকফেইম থিয়েটার। 

গত ১৮ই জুলাই মালদ্বীপের অন্যতম সংগঠন ডাব্লিউ বি পি এফ ও মালদ্বীপের যুব, ক্রীড়া ও কমিউনিটি ইম্পাওয়ারমেন্ট মন্ত্রনালয়ের আরম্বপূর্ণ আয়োজনের ওপেন স্পেস ক্যাটাগরিতে প্রদর্শিত হয় ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর একক পরিবেশনা বডি মুভমেন্ট বেইসড স্কেচ মাইম ‘C2H4’। 

এর আগে ১৫ই জুলাই “কলম্বোতে অনুষ্ঠিত শ্রীলংকার থিয়েটার সংগঠন ‘ইন্টার এ্যাক্ট আর্ট’ ও ‘কলম্বো ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’ কমিটির আয়োজনে ‘কালচারাল এক্সচেঞ্জ মিটিং-২০২২’ এ অংশ নেয় দলটি। এছাড়াও  ১৯-২৪ জুলাই সংযুক্ত আরব আমিরাত এ হেরিটেজ কালচারাল প্রোগ্রামে স্থানীয় শিল্পীদের সাথে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে।


একাত্তর/এআর

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
১৯৮৪ সালে স্বাধীনতা অর্জনের পর সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটে পড়েছে শ্রীলঙ্কা। স্বাধীনতার পর এমন অর্থনৈতিক বিপর্যয় দেখতে হয়নি দ্বীপরাষ্ট্রটিকে। সরকারের অদূরদর্শী পরিকল্পনা, প্রকল্প আর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর