দুবাই যাচ্ছেন ডিপজলসহ একঝাঁক তারকা

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:৩০ পিএম

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

পঞ্চম ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডের এই আস‌রে অংশ নেবেন দেশের এক ঝাঁক তারকা।

এ‌তে পারফর্ম কর‌তে দেখা যা‌বে আ‌সিফ, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, চঞ্চল চৌধুরী, জা‌য়েদ খান, মেহজাবীন চৌধুরী, তান‌জিন তিশা, আফরান নি‌শো, নিরব, ই‌ধিকা পাল, মুশ‌ফিক আর ফারহান, তও‌সিফ মাহবুব, কোনালসহ আ‌রেও ক‌য়েকজন তারকা।

ডিপজল বলেন, ভা‌লো লাগ‌ছে এরকম একটা আ‌য়োজ‌নে অংশ নিতে যাচ্ছি। নানা কার‌ণেই তো দুবাই যাওয়া হয়। ত‌বে এবার যা‌চ্ছি পুরস্কার অনুষ্ঠা‌নে।

তিনি আরও বলেন, দে‌শের বাই‌রে যে প্রবাসী ভাইরা থা‌কেন, তা‌দের‌কে আনন্দ দি‌তে পারবো, এটা আমার জন্য ভা‌লোলাগার একটা ব্যাপার।

পুরস্কার আসর‌টি বস‌বে আগামী ১৬ই ডি‌সেম্বর দুবাই‌য়ের সালা‌দিন রো‌ডের ক্রাউন প্লাজায়।

কেএসএইচ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের ওপর দেয়া হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে তারা পরস্পরের প্রতি অভিযোগ তুলেছেন। শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে...
মালদ্বীপ, শ্রীলংকা ও দুবাইয়ে ১১ দিনের সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশের মূকাভিনয় সংগঠন ব্ল্যাকফেইম থিয়েটার।দলটির প্রধান সম্পাদক তানভীর শেখ জানান, মালদ্বীপ এর জনপ্রিয় আইল্যান্ড কে-মাফুশী তে...
রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে চড় মারায় ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ।...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর