এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত অভিনেত্রী কঙ্গনা রনৌত

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৬:৪৭ পিএম

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। সম্প্রতি ‘ইমারজেন্সি’ সিনেমা নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। আর এর মাঝেই এলো তার ডেঙ্গুতে আক্রান্ত হবার খবর। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন কঙ্গনার ডেঙ্গুর খবর নিশ্চিত করেছেন। গত সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হন কঙ্গনা। আর এমন অবস্থাতেই ইমার্জেন্সির সুটিং বন্ধ করেন নি তিনি। এদিকে, কঙ্গনা অসুস্থার পরও সুটিংয়ের কাজ চলতে থাকায় অনেকে আবার নানান মন্তব্য করেছেন। অনেকে আবার কঙ্গনাকে পাগলও বলছেন। 

প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মসের অফিশিয়াল ইনস্টাগ্রামে কঙ্গনার অসুস্থতার একটি পোস্টে বলা হয়েছে- ‘যখন তোমার ডেঙ্গু জ্বর হয়, রক্তে শ্বেতকণিকার পরিমাণ মারাত্মকভাবে কমে যায়, শরীরে প্রচণ্ড জ্বর নিয়ে তুমি কাজ করছো। এটাকে প্যাশন বলে না, এটি পাগলামি।’

image


এদিকে, ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ‘ইমারজেন্সি’ সিনেমার টিজার। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ে আছেন এই অভিনেত্রী। এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ। 

সিনেমাতে কঙ্গনা তুলে ধরবেন, ১৯৭১ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত টানা ২১ মাস যে ভারতে জরুরি অবস্থা জারী ছিল সেই ঘটনা। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।   



একাত্তর/ এনএ

নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, বিশাল দাদলানি তার ইনস্টাগ্রাম স্টোরিজে জানিয়েছেন, সিআইএসএফ’র সেই নারী বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হলে তিনি তাকে চাকরি দিতে চান।
মনোনয়নপত্র জমা দেয়ার পরপরই সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এই খবর জানা যায়।চিকিৎসকেরা বলছেন, সালমানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে আরও চার-পাঁচ দিন পুরোপুরি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কাকে সরাসরি ‘ভুয়া’ বা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
পটুয়াখালীর বাউফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে অধিকাংশ প্রকল্পে কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নেওয়ার...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
হলিউড অভিনেত্রী সিডনি সুইনির একটি বিতর্কিত স্পোর্টস গ্যাম্বলিং (জুয়া) বিজ্ঞাপনকে ঘিরে বিশ্ব ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের ঝড় উঠেছে! বিজ্ঞাপনটিতে ২৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীকে নগ্ন অবস্থায় বিভিন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর