কঙ্গনাকে চড় মারা কন্সটেবলকে চাকরির আশ্বাস বিশালের

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৬:৩১ পিএম

বিজেপির নতুন নির্বাচিত এমপি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় পুরো ভারতসহ নেট দুনিয়ায় যেন ঝড় উঠেছে।

বৃহস্পতিবার চণ্ডিগড় এয়ারপোর্টের সেই অভিযুক্ত (সিআইএসএফ) নিরাপত্তা বাহিনীর নারী সদস্য ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় প্রথমে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েও পরে সেই পোস্ট মুছে দেন কঙ্গনা নিজেই। তবে কঙ্গনাকে চড় মারার ঘটনায় এবার মুখ খুলেছেন সংগীত পরিচালক বিশাল দাদলানি। নিজের ইনস্টাগ্রামে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

চড় কাণ্ডে এখনো পর্যন্ত মুম্বইয়ের বিনোদন দুনিয়ার হাতে গোনা দু’একজনকে কঙ্গনার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এর মধ্যে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, দেশের নিরাপত্তা নিয়ে। নাম উল্লেখ না করে রবিনা ট্যান্ডন কঙ্গনাকে সমর্থন করেছেন। কেউ কেউ আবার রাগের মাথায় ওই ঘটনার ফলস্বরূপ অভিযুক্তের ভবিষৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সবকিছুর ঊর্ধ্বে বিশাল দাদলানির আশ্বাস এখন সবার চোখে পড়ার মতো।

ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, বিশাল দাদলানি তার ইনস্টাগ্রাম স্টোরিজে জানিয়েছেন, সিআইএসএফ’র সেই নারী বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হলে তিনি তাকে চাকরি দিতে চান। একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে এই সংগীত পরিচালক লিখেছেন, ‘আমি কখনওই হিংসা সমর্থন করি না। তবে সিআইএসএফ কর্মীর রাগের কারণ বুঝতে পারি। তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হলে, আমি ওর চাকরি নিশ্চিত করবো। যদি তিনি সেই চাকরি করতে চান।’

২০২১ সালে কৃষক আন্দোলন নিয়ে তুমুল আন্দোলন হয়েছিল গোটা ভারতজুড়ে। কৃষকদের এই আন্দোলনের পাশে ছিলেন অনেকেই। কিন্তু কঙ্গনা প্রথম থেকেই এই আন্দোলনের বিপক্ষে ছিলেন। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলেও আখ্যা দিয়েছিলেন এই অভিনেত্রী। কৃষক আন্দোলনের বিরোধিতার কারণে অভিনেত্রীর ওপর ক্ষোভ ছিলো পাঞ্জাবের আরো অনেকের মতো কাপুরথালার বাসিন্দা চড় কাণ্ডে অভিযুক্ত নিরাপত্তা কর্মী কুলবিন্দর কৌরের ।

বৃহস্পতিবার দুপুরে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি এমপি কঙ্গনা রানাওয়াত দিল্লি যাওয়ার জন্য বিমান ধরতে চণ্ডিগড় বিমানবন্দরে হাজির হয়েছিলেন। সেখানে নাকি তিনি সিআইএসএফের ওই মহিলা কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কঙ্গনাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন সেই নারী । রাগের বশে নাকি জোরে চড় মারেন এমপি কঙ্গনাকে। অভিযুক্ত নারী কুলবিন্দর কৌরের বিরুদ্ধে কোন অযৌক্তিক ব্যবস্থা না নেয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে একাধিক কৃষক ইউনিয়নও।

এনএন/কেএসএইচ
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কাকে সরাসরি ‘ভুয়া’ বা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
পটুয়াখালীর বাউফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে অধিকাংশ প্রকল্পে কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নেওয়ার...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
হলিউড অভিনেত্রী সিডনি সুইনির একটি বিতর্কিত স্পোর্টস গ্যাম্বলিং (জুয়া) বিজ্ঞাপনকে ঘিরে বিশ্ব ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের ঝড় উঠেছে! বিজ্ঞাপনটিতে ২৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীকে নগ্ন অবস্থায় বিভিন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর