কত সম্পদ বলিউড ‘কুইন’ কঙ্গনার

আপডেট : ১৬ মে ২০২৪, ১১:০৮ পিএম

বলিউড ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন । সিনেমা থেকে ব্যক্তি জীবনে বেশ আলোচিত এই অভিনেত্রী। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক কঙ্গনা রানাওয়াত । তিনি হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের প্রার্থী।

মনোনয়নপত্র জমা দেয়ার পরপরই সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভারতীয় গণমাধ্যম এবিপি’র তথ্যমতে, একটা-দুটো নয় কঙ্গনা রানাওয়াতের রয়েছে বিলাসবহুল গাড়ি, বাড়ি, সোনা-রূপা ও নগদ অর্থের পাশাপাশি ৫০টি এলআইসি পলিসি। এই এলআইসি পলিসির পরিমাণ পাঁচ থেকে ১০ লাখ টাকার মধ্যে।

নির্বাচন কমিশনে দেয়া হলফনামা অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত ৯০.৬৬ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। তার ২৮.৭৩ কোটি টাকার স্থাবর ও ৬২.৯২ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়াও অভিনেত্রীর ১৭.৩৮ কোটি টাকা ঋণ রয়েছে। তার ৪ জুন, ২০০৮-এ ৫০টি এলআইসি পলিসি কিনেছিলেন। কঙ্কনা শেয়ার বাজারেও বিনিয়োগ করেন।

এর বাইরে পাঁচ কোটি টাকা মূল্যের ৬ কেজি ৭০০ গ্রাম সোনার গয়না, ৫০ কেজি রুপো, প্রায় তিন কোটি টাকা মূল্যের হীরার গয়না রয়েছে তার। মুম্বাইয়ের বান্দ্রায় ২৩.৯৮ কোটি টাকার একটি ফ্ল্যাট রয়েছে কঙ্গনার। তার মানালির বাড়ির দাম ৪.৯৭ কোটি টাকা। কঙ্গনার কাছে তিনটি মার্সিডিজ মেবাখ গাড়ি রয়েছে।

কঙ্গনা রানাওয়াত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। পাঁচবার ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় জায়গা পেয়েছেন এই অভিনেত্রী।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাকে ‘বলিউড কুইন’ বলা হয়।

রাজনীতির জন্য প্রভাব পড়ছে কঙ্গনার অভিনয় জীবনে। তাই পিছিয়ে গেল তার ‘ইমার্জেন্সি’ সিনেমার মুক্তির দিন। অভিনয়ের থেকেও নাকি দেশকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। আর তাই দেশের জন্য কাজ করতে এখন রাজনীতির মাঠেই তার মন পড়ে রয়েছে।

এনএন/কেএসএইচ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কাকে সরাসরি ‘ভুয়া’ বা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
পটুয়াখালীর বাউফলে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে অধিকাংশ প্রকল্পে কাজ না করেই বরাদ্দের টাকা তুলে নেওয়ার...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
হলিউড অভিনেত্রী সিডনি সুইনির একটি বিতর্কিত স্পোর্টস গ্যাম্বলিং (জুয়া) বিজ্ঞাপনকে ঘিরে বিশ্ব ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের ঝড় উঠেছে! বিজ্ঞাপনটিতে ২৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীকে নগ্ন অবস্থায় বিভিন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর