ঢাকায় আসতে নোরা ফাতেহিকে চার শর্ত

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১১:৪৯ এএম

চারটি শর্তে বলিউড তারকা নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ নামের একটি প্রামাণ্যচিত্রের শুটিংয়ের জন্য আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে তার। 

মঙ্গলবার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম চারটি শর্তসহ নোরাকে ঢাকায় আসার অনুমতির চিঠি দেন। 

শর্তগুলো হলো-

১. নোরা ফাতেহিকে ১৮ নভেম্বর অর্থাৎ এক দিন বাংলাদেশে অবস্থান করে ডকুমেন্টরির শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে আর কোনো কাজ বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

২. সংশ্লিষ্ট প্রযোজক অনুমোদনপ্রাপ্ত অভিনেত্রীর জন্য যথানিয়মে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বা উপহাইকমিশন থেকে ভিসা সংগ্রহ করবেন।

৩. প্রযোজক কর্তৃক বিদেশি অভিনেত্রীর সঙ্গে সম্পাদিত চুক্তিমূল্য, বিমান ভাড়া, হোটেল ভাড়া (থাকা খাওয়াসহ) এবং যাতায়াত ভাড়ার উপর ৩০ শতাংশ হারে দেওয়া অগ্রিম কর সরকারকে দিতে হবে। যার প্রমাণ পরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডে দেখাতে হবে। তা না হলে প্রামাণচিত্রটি সেন্সরের জন্য বিবেচনায় আনা হবে না।

এতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হবে না।

image


এই চার শর্তের কোনোটি লঙ্ঘন হলে এই প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই চূড়ান্ত বলে গণ্য হবে বলে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে।

তবে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চিঠিতে শুধু প্রামাণ্যচিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফলে এ যাত্রায় ঢাকার দর্শকরা নোরার নাচ দেখতে পারাটা অনিশ্চিতই থাকছে।

চলতি বছরের ডিসেম্বর মাসে তাকে আনার উদ্যোগ নিয়েছিল মিরর গ্রুপ। গত ১১ আগস্ট মিরর গ্রুপের পক্ষ থেকে তা জানানো হয়েছিল। কিন্তু ডলার সংকটকে কারণ দেখিয়ে তখন সরকার সে আবেদন ফিরিয়ে দেয়।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় নোরার। নৃত্যশিল্পী থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে তার কদর এখন তুঙ্গে। 

ইতিমধ্যে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর অফিশিয়াল থিম সং 'লাইট দ্যা স্কাই'য়ে অংশ এই বলিসুন্দরী।


একাত্তর/এসি

মাঠের লড়াইয়ে ব্রাজিলের মতো পরাশক্তিকে রুখে দিয়ে বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছে মরক্কো জাতীয় ফুটবল দল। তবে মাঠের সেই তুমুল উত্তেজনার মাঝেই এবার বিনোদন আর ক্রীড়াঙ্গনের এক চরম মুখরোচক প্রেমের গুঞ্জনে...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বিশ্বকাপের মঞ্চে আবারও আগুন ঝরাতে আসছেন বলিউডের ‘দিলবার গার্ল’ নোরা ফাতেহি। তবে এবার কেবল নাচ নয়, কন্ঠের জাদুতেও মাতাবেন দর্শকদের। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি গানও...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর