দ্য কাশ্মীর ফাইলসকে ‘অশ্লীল’ এবং ‘একপেশে' বললেন লাপিড

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:৪০ এএম

নব্বইয়ের দশকে ভারত শাসিত কাশ্মীরে সনাতন ধর্মালম্বীরা গণহত্যার শিকার হয়েছেন, এমন প্রেক্ষাপটের ওপর নির্মিত বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলতি বছর মার্চ মাসে মুক্তি পায়। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং পল্লবী জোশী অভিনীত ছবিটি মুক্তির পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। 

এবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র উৎসবের মঞ্চে তিরস্কার করা হল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে। ৫৩তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যার পোশাকি নাম ইফি। সেই মঞ্চে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে ‘অশ্লীল’ এবং ‘একপেশে’ (প্রোপাগান্ডা) ছবি বলে নিন্দা জানান এই চলচ্চিত্র উৎসবের জুরি চেয়ারম্যান ও কান জয়ী পরিচালক নাদাভ লাপিড। 

ভারতীয় গণমাধ্যম বলছে, ইসরাইলি পরিচালক নাদাভ লাপিডের এই মন্তব্য ঘিরে আবার চর্চার কেন্দ্রবিন্দুতে এলো এই ছবি। 

নাদাভ বলেন, একটা ছবি দেখে হতবাক হয়েছি। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগের ১৫ নম্বর এই ছবিটি। এমন ঐতিহ্যশালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শৈল্পিক ভাবনায় আসল, সেখানে এই ধরনের ছবির কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, সকলের সামনেই এই কথাটা ভাগ করে নিচ্ছি এবং তাতেই স্বচ্ছন্দ বোধ করছি। এই ছবি একটি ‘অশ্লীল’ ও ‘একপেশে’ ছবি। আমার মন হয় শিল্পের স্বার্থে গঠনমূলক সমালোচনাকে গ্রাহ্য করাটাই আসল স্পিরিট।

image


নাদাভের এমন মন্তব্যের পর এ বিষয়ে সিনেমার পরিচালক বা অভিনেতারা পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।  

বিবেক অগ্নিহোত্রী রচিত ও নির্দেশিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি ২০২২ সালে বিশ্বজুড়ে মুক্তি পায়। চলচ্চিত্রটি কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়নকে চিত্রিত করে। কিন্তু বিতর্কিত পটভূমি ও অসত্য তথ্য দেয়ার কারণে ছবিটি মুক্তির আগে আইনি সমস্যায় পড়েছিল। বেশ কয়েকটি বাধার সম্মুখীন হয়েছিলেন নির্মাতারা। 

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক গড়ালো খুন পর্যন্ত

যদিও এই ছবির ব্যাবসায়ীক সাফল্য বেশ ভালো। ছবিটির ভূয়সী প্রশংসা করেছিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি। অন্যদিকে কংগ্রেস ও ভারতের অন্য রাজনৈতিক দলগুলো অসত্য তথ্যের অভিযোগে প্রতিবাদ জানিয়েছিল।  

দ্য কাশ্মীর ফাইলস ২০২২ সালের ১১ই মার্চ ভারতে ৬৩০ টিরও বেশি বড় পর্দায় মুক্তি পায়। চলচ্চিত্রটি তার প্রথম দিনেই ঘরোয়া বক্স অফিসে প্রায় ৪ কোটি আয় করেছিল। আর অষ্টম দিনের শেষে বক্স অফিস আয় ছিল ১১৬.৫ কোটি রুপি। 


একাত্তর/আরবিএস 

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর