জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের আত্মহত্যা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৭:০৫ পিএম

আবারও ভারতীয় বিনোদন জগতে আত্মহত্যার ঘটনা। ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্খা দুবে মাত্র ২৫ বছর বয়সেই নিজেকে সরিয়ে নিয়েছেন দুনিয়া থেকে। বেনারসের এক হোটেল থেকে উদ্ধার হয় অভিনেত্রী মরদেহ।

ভোজপুরী সিনেমার জগতে আকাঙ্খা বেশ জনপ্রিয়। নিজের আগামী ছবির শ্যুটিংয়ে বেনারস গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই আত্মহত্যা করেন তিনি।

রোববার (২৬ মার্চ) শ্যুটিং শেষে সারনাথ হোটেলে ফেরত যান আকাঙ্খা। তারপরে আর তাকে হোটেল রুমের বাইরে দেখা যায়নি। হোটেলের রুম থেকে উদ্ধার হয় জনপ্রিয় নায়িকার মরদেহ। তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত।

image


এই আচমকা প্রয়াণে নেপথ্যে কী কারণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন নায়িকা।

‘মেরি জং মেরা ফয়সলা’ নামের একটি ছবিতে অভিনয়ের পর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরোং কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পইদা করতে কেআই টু’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন আকাঙ্খা দুবে।

ব্যক্তিগত জীবনে সম্প্রতি কো-স্টার সমর সিংয়ের সঙ্গে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আকাঙ্খা। গেলো ভ্যালেন্টাইনস ডে’তে একটি পোস্ট শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন যে তারা ডেট করছেন। ফলে আত্মহত্যার সঙ্গে অনেকেই আঙুল তুলছেন নেই সম্পর্কের দিকে।

আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে নিজের একটি ভিডিও শেয়ার করেছিলেন আকাঙ্খা। ভোজপুরি গান ‘হিলোর মারে’তে নিজের ব্যালি ডান্সিং স্কিল ফুটিয়ে তুলেছেন তিনি। নীল জিন্সের সঙ্গে কালো ক্রপ টপ পরে আয়নার সামনে নাচতে দেখা যায় তাকে।

image


আকাঙ্খার মৃত্যুর মর্মান্তিক খবরটি উঠে আসে তার মিউজিক ভিডিও ‘ইয়ে আরা কভি হারা নাহি’ মুক্তির দিনেই। তাকে আর পাওয়ার পবন সিংকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অনুরাগীরা। শনিবার একটি পোস্ট শেয়ার করে ভক্তদের মুক্তির তারিখ ও সময়ও মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা।

আরও পড়ুন: প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের মামলা, সমন জারি

ভোজপুরি সিনেমার এই অভিনেত্রী মির্জাপুরের বিন্ধ্যাচলের মেয়ে। মা-বাবার সঙ্গে মুম্বাইয়ে থাকতেন তিনি। বাবা-মা চেয়েছিলেন মেয়ে আইপিএস হোক, তখন রুপোলী পর্দায় নিজের স্বপ্ন পূরণের পথ বেছে নেন আকাঙ্খা ‘মেরি জং মেরা ফয়সলা’ হিট করার পর পেছনে ফিরতে হয়নি।


একাত্তর/আরএ

প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর