বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের লাখ টাকা দেবেন মিষ্টি জান্নাত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০২:২১ পিএম

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের এক লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত। তার চিকিৎসা প্রতিষ্ঠান ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’র পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হবে।

বুধবার (৫ এপ্রিল) মিষ্টি জান্নাত তার ফেসবুকে লেখেন, ‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের আমার ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’র ইনকাম থেকে ১ লাখ টাকা প্রদান করতে চাই। সাথে যারা বিকাশ/একাউন্টে টাকা দেবেন সেটাও পৌঁছে দেওয়া হবে।’

তিনি বলেন, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের আমার প্রতিষ্ঠানের আয় থেকে এক লাখ টাকা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে বিত্তবান এবং যারা অসহায়দের পাশে দাঁড়াতে ইচ্ছুক, তাদের সবাইকে আহবান করব- কিছু একটা করার। চাইলে তারা আমার যেকোনো সহযোগিতা নিতে পারেন। বঙ্গবাজার ক্ষতিগ্রস্তদের হাহাকার আর সহ্য করা যাচ্ছে না। তাদের জন্য কিছু করতে পারলে নিজেকেই ভাগ্যবান মনে করবো।

অভিনেত্রী আরো বলেন, ‘আমার পরিচিত সবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। অনেকেই এগিয়ে আসছে। আমি আমার ভক্ত-দর্শকদেরও বলতে চাই, আপনার চাইলেও আমার সঙ্গে এগিয়ে আসতে পারেন। সবাইকে সঙ্গে নিয়েই তাদের পাশে দাঁড়াতে চাই।’

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ভয়ঙ্কর হুমকিতে স্বস্তিকা, ছড়ানো হবে বিকৃত ছবি

আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের পাঁচ হাজার দোকান পুড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তবে, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


একাত্তর/আরএ

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়। এই টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর