শিবলী-নিপার ‘সেকাল-একালের বিয়ে’

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:২৮ পিএম

নাচের বাইরেও দর্শক মনে শিবলী-নিপার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। কেউ তাদের মনে করেন স্বামী-স্ত্রী, কেউ ভাবেন অন্যকিছু। তবে তারা বলেন, ‘আমরা এখনও একসঙ্গে পথ চলছি। একে অপরের সাফল্যে খুশি হই। কেউ কাউকে ওভার শ্যাডো করতে চাই না। এজন্যই কাজ করাটা সহজ হয়।’

এবার বিনোদন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই জুটি নিয়ে থাকছে দারুণ একটা চমক। ইত্যাদির নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। প্রতিবারই ইত্যাদির নির্মাতা চেষ্টা করেন নাচের সংগীত, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবার ঈদেও সেই চেষ্টা করা হয়েছে। 

ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাচের প্রচলিত ধারার বাইরে বিষয়ভিত্তিক নাচ করা হয়- যেমন ঈদে ঘরমুখী মানুষের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা, প্রকৃতি ও বাংলাদেশের মানুষের সংগ্রামময় জীবন, বাঙালির বিভিন্ন লোকউৎসব, সাংস্কৃতিক আগ্রাসন ও পারিবারিক বন্ধন ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এবারের বিষয় ‘সেকাল আর একালের বিয়ে’।

আজকাল বিয়ের অনুষ্ঠানগুলো শুধু বিয়ে আর বউভাত—দুটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, থাকে নানা আয়োজন। নেচেগেয়ে এক সঙ্গে বিয়ের স্টেজে ওঠেন বর–কনে। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে বিয়ের রীতিনীতিও ভুলে যান অনেকে। এসব বিষয়কেই ফুটিয়ে তোলা হয়েছে এই বিশেষ নাচে।

নাচটি পরিবেশন করেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।

একাত্তর/এনএন/এসি
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
‘পুষ্পা ২: দ্য রুল’ যেমন ভারতজুড়ে বক্সঅফিস কাঁপাচ্ছে তেমনি নেট দুনিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবিতে ‘পিলিং’ গানে রাশমিকা মান্দানা সাহসী নাচের দৃশ্য। তবে, নাচের দৃশ্য নিয়ে নাকি প্রথম থেকেই বেশ চাপে...
নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা এ দেশের নাচের জগতের অতি জনপ্রিয় জুটি। জীবনভর তারা নাচ নিয়েই সাধনা করে যাচ্ছেন। তবে এবার ঈদে নৃত্যের পুরোধা এই জুটি দেখিয়েছেন দারুণ এক চমক।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর