অনুমোদন পাওয়া ভেন্যু বাতিল, অনিশ্চিত লোকসংগীত উৎসব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

লোক সংগীত উৎসবের ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই অনিশ্চিত হয়ে পড়েছে পাঁচ বছর পর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া লোক সংগীতের আন্তর্জাতিক এই উৎসব। 

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চাঙ্গ সংগীত আসর আয়োজনের সময় পিছিয়ে দিয়েছে বেঙ্গল ফাউণ্ডেশন। ২০১৮ সালের পর এই শুদ্ধ সংগীতের আসর ফেরার সম্ভাবনাও তাই অনেকটাই অনিশ্চিত। 

মাটির গানের এই আন্তর্জাতিক আসর পাঁচ বছর পর ফেরার কথা ছিল ২০২৫ এর ২৩ জানুয়ারি। ষষ্ঠ আসরের সব আয়োজন শেষ করে নিয়ে এসেছিল আয়োজক সান কমিউনকিশনস। ভেন্যু হিসেবে অনুমতিও মিলেছিলো আর্মি স্টেডিয়ামের।

দেশ বিদেশের শিল্পীদের সঙ্গে আয়োজকদের আলাপ যখন চূড়ান্ত, তখনই জানা গেল, ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। 

এদিকে লোকসংগীত ফেরার খবরে আশাবাদী হয়ে উচ্চাঙ্গ আসর আয়োজনের প্রস্তুতি নিয়েছিল বেঙ্গল ফাউণ্ডেশন। আর্মি স্টেডিয়াম ভেন্যু চেয়ে আবেদনও করেছিল কর্তৃপক্ষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তারা তাদের আয়োজনটি পিছিয়ে নিয়েছে। জানােনা হয়িন নতুন কোনো তারিখ।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী একাত্তরকে বলেন, এ নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। তার ভাষ্য, এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে পরে জানাবো।

২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তায় ইকোস অব রেভ্যুলেশন শিরোনামে কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খান।

একাত্তর/এসি
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর