হাসপাতালে শাহরুখ

আপডেট : ২২ মে ২০২৪, ০৮:১২ পিএম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হন বলিউডের কিং খান।

মঙ্গলবার দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন শাহরুখ। সেখানে অসুস্থবোধ করায় শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতের একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং হায়দরাবাদ। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ছিলো সেটি। সেই ম্যাচে আট উইকেটে জেতে কেকেআর। মাঠে উপস্থিত ছিলেন শাহরুখ। কেকেআর জেতার পর শাহরুখকে মাঠ প্রদক্ষিণ করতেও দেখা যায়। 

এরপরই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।

আনন্দবাজার জানিয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরমে বাদশা খান অসুস্থবোধ করেন। গরম হাওয়া আর শরীরে পানির পরিমাণ কমে আসায় দেরি না করে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়।

তবে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা অভিনেতার তরফ থেকে কোনো খবর জানানো হয়নি।

গুজরাটি সংবাদমাধ্যম দিব্য ভাস্কর জানিয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে শাহরুখ খানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

কেএসএইচ
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
তিন দশকেরও বেশি ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসাবে ভারতী জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর