সালমানকে বিয়ে করতে চেয়ে তোলপাড় এক নারীর

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:২৯ পিএম

বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে বিয়ে করতে চেয়ে তার বাড়ির সামনে চিৎকার করে রীতিমতো তোলপাড় করেছেন এক নারী।

ভারতীয় গণমাধ্যম এবিপি জানিয়েছে সালমানের অনুরাগী ওই নারী ‘সুলতান’ এর পানভেলের ফার্মহাউসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাকে ডাকতে থাকেন।

তার ডাকে সালমানকে যেন বেরিয়ে আসতেই হবে বাড়ি থেকে। বেশ কিছুক্ষণ ধরে চিৎকার-চেঁচামেচি করার পর আশেপাশের মানুষজন বিরক্ত হয়ে পুলিশে খবর দেয়।

কিছুদিন আগেই সালমানের বাড়ির সামনে গুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছিলো মুম্বাই পুলিশ। এরপর থেকে বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন সালমান। এরই মাঝে এ কোন বিপত্তি! বিয়ে করতে চেয়ে চিৎকার-চেঁচামেচি!

রোববার হঠাৎ সালমানের বাগানবাড়ির সামনে হাজির হওয়া তরুণী প্রত্যক্ষদর্শীদের মতে নাকি নাছোড়বান্দা, সালমানকে বিয়ে করবেন তবেই সেখান থেকে ফিরবেন। 

সালমানকে বিয়ে না করে কিছুতেই পানভেল ছেড়ে যেতে নারাজ তরুণী। ঘটনার এক পর্যায়ে হাজির হন স্থানীয় মানুষজন। তারাই ওই অচেনা তরুণীকে পুলিশের হাতে তুলে দেন। অনেকের প্রশ্ন, এ ঘটনা কি তবে অন্য কোন ইঙ্গিত দিচ্ছে, এটা সালমানকে খুন করার নতুন কোনো পরিকল্পনা না তো?

ঘটনার সময় সালমান খান তার বাগানবাড়িতে ছিলেন না। ওই তরুণী স্থানীয় মানুষকে এও বলেন যে, তিনি সালমানের অন্ধভক্ত। অনেক দিনের নাকি তার স্বপ্ন, সালমানকে বিয়ে করবেন। অজ্ঞাত সেই নারী সালমানের দাতব্য সংস্থা ‘বিয়িং সালমান’-এর সমর্থকও।

পুরো ঘটনা জুড়ে সালমান খানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানায় এবিপি।

এনএন/কেএসএইচ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর