একটি পোস্ট ঘিরে সাইফ-কারিনা বিচ্ছেদের গুঞ্জন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম

গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুবৃত্তের হামলায় আহত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এতো নিরাপত্তার দেয়াল ভেদ করে মাঝরাতে কীভাবে নবাব বাড়িতে হানা দিলো সেই হামলাকারি। 

এ নিয়ে বিতর্কের পালে এবার জোগালো নতুন হাওয়া। ওই ঘটনার পর কারিনার একটি গুঞ্জনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন উঠেছে বলিউডের এক তারকা দম্পতির মধ্যে। 

সাইফের ওপর হামলা পর একটি অটোতে করে দ্রুত হাসপাতালে নিয়ে য়ায় অভিনেতার ছেলে তৈমুর আলী খান ও বাড়ির কাজের লোক হরি। যদিও শুরুতে দাবি করা হয়েছিল যে সাইফের বড় ছেলে ইব্রাহিম হাসপাতালে নিয়ে গিয়েছিলেন অভিনেতাকে। 

হাসপাতালে দুটি অস্ত্রোপচার হয় সাইফের। অভিনেতার শরীরে ছটি আঘাতের চিহ্ন পান চিকিৎসকরা। দুটি আঘাত ছিল গুরুতর। পাঁচ দিন হাসপাতালে থাকার পর ২১ জানুয়ারি বাড়ি ফেরেন সাইফ। 

অভিনেতার বাড়ি ফেরা ভক্তদের স্বস্তি জোগালেও থেমে নেই বির্তক। এই ঘটনায় কারিনার দায়িত্ববোধের প্রশ্ন তুলেছেন অনেকে। গুঞ্জন উঠেছে বিবাহ বিচ্ছেদেরও। 

বিয়ে-বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কারিনার একটি পোস্ট উস্কে দিয়েছে রহস্য। পোস্টে তিনি লেখেন, বিয়ে, বিচ্ছেদ, উদ্বিগ্নতা, সন্তান জন্মদান, প্রিয়জনের মৃত্যু, অভিভাবকত্ব; তুমি কখনো বুঝবে না, যতক্ষণ এসব তোমার সঙ্গে না ঘটবে। জীবনের বিভিন্ন অবস্থা নিয়ে অনুমান, তত্ত্ব এবং বাস্তবতা কখনো এক নয়। তুমি বিনয়ী না হওয়া পর্যন্ত নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করবে।

এরপর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ডালপালা মেলেছে। ভালোবেসে ২০১২ সালে বিয়ে করে সুখেই ছিলেন সাইফ-কারিনা। এবার কি তবে ভাঙনের সুর?  

একাত্তর/এসি
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর