বাঁধনের ‘মাস্টার’ দেশে আসছে উৎসবের সফর শেষে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

নতুন লুকে পর্দায় ফিরছেন বাঁধন। ওজন কমিয়ে নিজের শারীরিক পরিবর্তনের পাশাপাশি অভিনয়ের জাদুতে আবারও দর্শকদের চমকে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন লুকে হাজির হয়ে তিনি যেমন আলোচনার জন্ম দিয়েছেন, তেমনি একের পর এক বড় প্রজেক্টে যুক্ত হয়ে নিজের অবস্থানের জানান দিচ্ছেন। এবার সেলুলয়েডের পর্দায় তাকে দেখা যাবে সরকারি কর্মকর্তার চরিত্রে। 

অভিনেত্রী বাঁধন ইতিমধ্যেই শেষ করেছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাস্টার’-এর কাজ। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক কৌতূহল রয়েছে। এটি একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা। একটি উপজেলার স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে ছবির কাহিনী আবর্তিত হয়েছে।

সিনেমাটিতে বাঁধনকে একজন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) শক্তিশালী চরিত্রে দেখা যাবে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এই সিনেমার শুটিং শেষ হয়েছে গত বছরের এপ্রিলে। ছবির পোস্ট-প্রোডাকশনের বড় একটি অংশ শেষ হয়েছে দক্ষিণ কোরিয়াতে।

নির্মাতা সুমিত জানিয়েছেন, ‘মাস্টার’ প্রথমে দেশ-বিদেশের বিভিন্ন নামী চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের সফর শেষে এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন তুখোড় অভিনেতা নাসির উদ্দিন খান এবং জাকিয়া বারী মম।

বাঁধনের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ শিরোনামের একটি বড় বাজেটের সিনেমায়। ছবিটির বিশেষত্ব হলো এর তারকাবহুল কাস্টিং। এই সিনেমায় বাঁধনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও জাকিয়া বারী মম। 

গ্ল্যামার ও প্রতিভার মিশেলে আজমেরী হক বাঁধন যেভাবে নিজেকে নতুন করে উপস্থাপন করছেন, তাতে তার আসন্ন সিনেমাগুলো বক্স অফিসে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/এসি
ইতিহাসের পাতায় জায়গা করে নিলো আজমেরী হক বাঁধনের নাম। এ অর্জন তার অভিনয়শিল্পী জীবনের খ্যাতির জন্য নয়, বরং তার ব্যক্তি জীবনের লড়াইয়ের জন্য পাওয়া। তবে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় বাস্তব ও অভিনয় উভয়...
এবার বলিউডে পা রাখছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশাল ভরদ্বাজ এর নির্মাণে খুফিয়া সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটি ট্রেইলার।
ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম ভালো একটি খবর জানালো বাংলাদেশের অভিনয়শিল্পী আজমেরি হক বাঁধনকে। চলতি বছর যেসব অভিনয়শিল্পী তাদের কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর