গণটিকার দ্বিতীয় ডোজের তারিখ ঘোষণা

আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮:০৯ পিএম

গত মাসের ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে একদিনে এককোটি টিকা দেয়া হয়েছিল। এবার তার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। ২৮ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে ৩০ মার্চ পর্যন্ত।

প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করতে সোমবার (২১ মার্চ) নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে দ্বিতীয় ডোজ দিতে হবে। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে টিকাদান কেন্দ্রর সংখ্যা বৃদ্ধি করতে হবে।

১৮ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠীর যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের পর চার মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে আসলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে সম্মুখসারির যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ ও নারীদের প্রধান্য দিতে হবে। প্রাপ্যতা অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বা মর্ডানার ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে দিতে হবে।

১২ বছর বা এর বেশি জনগোষ্ঠী, যাদের প্রথম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তারা দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ১ম ডোজ গ্রহণের দুই মাস পর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে হবে। এছাড়া, ১২ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠী যারা এখনো ১ম ডোজের টিকা গ্রহণ করেননি তাদের এ বিশেষ ক্যাম্পইন চলাকালে ১ম ডোজ গ্রহণের সুযোগ রয়েছে।


একাত্তর/এআর



সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে দুই শিশু। আর হামের উপসর্গে মারা গেছে আরও ৯ জন।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে দুইজন এবং হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। 
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিশ্চিত হামে ও ছয়জনের উপসর্গে মৃত্যু হয়েছে।
দেশেই বেড়েই চলছে হামের প্রাদুর্ভাব, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও হামের উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর