কেউ স্বাস্থ্যবিধি ভ্রুক্ষেপ করছে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৭:২৬ পিএম

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সাধারণ মানুষের উদাসীনতার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘কেউ স্বাস্থ্যবিধি ভ্রুক্ষেপ করছে না, আমরা বেপরোয়া হয়ে গেছি। মাস্ক পরছি না। স্বাস্থ্যবিধি মানছি না।’

সোমবার (১৮ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে এক ভার্চুয়াল কনফারেন্সে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা শূন্য দশমিক পাঁচে নেমে আসছিল। কিন্তু এরপর দেখলাম, সংক্রমণ ১৭ শতাংশ পর্যন্ত হয়েছিল। একদিনে ১২, ৯, ২, ৩- এভাবে মানুষ মারা গেছে।’

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক, সামাজিক সব অনুষ্ঠান করছি। কেউ স্বাস্থ্যবিধি মানছি না। অফিস-আদালতে, পরিবহনে মাস্ক পরছি না। কেউ স্বাস্থ্যবিধি ভ্রুক্ষেপ করছে না। তাই মৃত্যুর সংখ্যা বাড়ছে।’

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করে জাহিদ মালেক বলেন, ‘আমরা সচেতনতার পাশাপাশি টিকা দিচ্ছি। আমরা টিকা নিয়ে বসে আছি। জনগণকে টিকা নিতে হবে। প্রথম ও দ্বিতীয় ডোজ মানুষ যেভাবে নিয়েছিল, সেভাবে বুস্টার ডোজ নেয়নি। আমরা মানুষকে আহ্বান করবো, বুস্টার ডোজ নেওয়ার জন্যই ক্যাম্পেইন শুরু করছি।’

তিনি বলেন, ‘যারা মারা গেছেন, তাদের বেশিরভাগ টিকা নেয়নি। টিকা নেওয়া যারা মারা গেছেন, তাদের অনেকে অন্য রোগে আক্রান্ত ছিলেন।’


একাত্তর/এআর

ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকানো ও নিধনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর