বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চীনের সিনোভ্যাক

আপডেট : ০৪ জুন ২০২১, ০৯:১৭ এএম

বৈশ্বিক মহামারি মোকাবিলায় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

মঙ্গলবার (৬মে) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থাটি সিনোভ্যাকের টিকার অনুমোদন দিয়েছে। এ নিয়ে চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অনুমোদন পেলো সিনোভ্যাক। এর আগে মে মাসের শুরুর দিকে প্রথম চীনা ভ্যানসিন হিসেবে জরুরী ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছিল সিনোফার্মের ভ্যাকসিন। 

ডব্লিউএইচও চীনের সিনোভ্যাকের তৈরি দুই ডোজের কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন মঙ্গলবার দিলেও বিশ্বের বেশ কয়েকটি দেশে আগে থেকেই শুরু হয়েছে এর প্রয়োগ।

এক বিবৃতিতে সিনোভ্যাক বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ জরুরি ব্যবহারের জন্য কোভিড-১৯ এর সিনোভ্যাক-করোনাভ্যাক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। 

চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের করোনাভ্যাক জরুরি ব্যবহারে ডব্লিউএইচওর সবুজ সংকেতে বিশ্বের বিভিন্ন দেশ, ভ্যাকসিন তৈরিতে বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থা এবং সম্প্রদায় আশ্বস্ত হয়েছে। আন্তর্জাতিক সুরক্ষা, কার্যকারিতা এবং উৎপাদনের মানদণ্ড পূরণ করায় ডব্লিউএইচও এই ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে।

এছাড়াও এখন পর্যন্ত ফাইজার/বায়োএনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং ভারত, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা।


একাত্তর/এসএ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে সন্দেহজনক হামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর