প্রাতিষ্ঠানিক ডেলিভারি কমাবে মাতৃমৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি হাসপাতালে প্রয়োজন ছাড়া সিজার হয় না। কারণ সিজার হলে তাদের আলাদা কোনো লাভ নেই। কিন্তু বেসরকারি হাসপাতালে সিজার হলেই অতিরিক্ত সুবিধা। চিকিৎসার জন্য গর্ভবতী নারীরা বেসরকারি কোনো হাসপাতালে গেলেই তাদের সিজার করে দেয়া হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আরবার হেলথ সার্ভে-২১’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলো সবসময় ব্যবসায়িক স্বার্থ লালন করে। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি করা হয়। প্রাতিষ্ঠানিক ডেলিভারি আমাদের আরও বাড়াতে হবে। তাহলে শিশু ও মাতৃমৃত্যু কমে যাবে। এক্ষেত্রে ২৪ ঘণ্টা সেবাদানের ব্যবস্থা করতে হবে। 

তিনি বলেন, এ বিষয়ে মাঠের যদি সঠিক তথ্য পাই, তাহলে মাঠের মূল চিত্রটা আমাদের কাছে আসে। কাজের ক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি, কতটুকু সফলতা অর্জন হয়েছে সেটাও জানতে পারি। সবমিলিয়ে আমাদের করণীয় ঠিক করতে পারি। 

মন্ত্রী আরও বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দক্ষ জনবলের অভাব। এছাড়া প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম। প্রতি ১০ হাজার মানুষের সেবা দিতে আমাদের মাত্র ২৩-২৪ জনবল আছে, যেখানে অন্যান্য দেশে ৮০-৯০ জন করে আছে।


একাত্তর/এআর

দেশের সব সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর