হামের উপসর্গে দেশে আরও সাত মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১৫।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮১৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং বরিশাল ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

একই সময়ে ৫০ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৩০ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৮১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।

আরবিএস
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭২৮ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০টি শিশু। 
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৪ জনে।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৯১ জনের মৃত্যু হয়েছে।
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
চলতি বছরে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেশি সংখ্যায় ভূমিকম্প হচ্ছে কিনা, এই বিষয়ে কাতারভিক্তিক গণমাধ্যম আল জাজিরা ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত এক দশকের ভূমিকম্পের উপাত্ত বিশ্লেষণ করে চলতি বছরের সার্বিক...
বন্ধুরা তোমাদের চিরচেনা কানেকশন এবার পেল নতুন নাম; এয়ারটেল এখন সার্কেল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের খসড়া পরিকল্পনা নিয়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর