হাম উপসর্গে আরও দুই মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৪৮।

এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৪৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে ৫২ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৭২৫ জনে।

গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৫৬ হাজার ৭১৮ জন রোগী ভর্তি হয়েছেন।

আরবিএস
ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তির সময়সীমা আগামী নভেম্বরেই শেষ হতে যাচ্ছে।...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৪৮৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৮২ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত যখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী স্থবিরতার মুখে দাঁড়িয়ে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, তিনি ইরানি শাসন ব্যবস্থাকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর