হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১,২৬৯

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

সারাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া হাম রোগের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে কেবল ঢাকা বিভাগেই চারজন প্রাণ হারিয়েছেন। এছাড়া সিলেট ও খুলনায় একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৬৯ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ১৬৪ জন।

সংক্রমণের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন, যার ফলে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ১৫০ জনে।

চিকিৎসা ও হাসপাতালগুলোর পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ৮ হাজার ৬৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন। চিকিৎসকরা দেশজুড়ে হামের এই ব্যাপক বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত টিকাদানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

একাত্তর/এআরএস
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি যেন থামছেই না। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন ডেঙ্গুরোগী।...
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দিন দিন আরও আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের।
দেশে হাম ও এর উপসর্গজনিত রোগের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং...
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাধারণ পরিষদ (জেনারেল অ্যাসেম্বলি) নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও আলোচিত লড়াইয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস লিখেছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা...
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নাটকীয় জয়ে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ, রুপা ও মূল্যবান ধাতুর দাম। একই সাথে দুর্বল হয়ে পড়েছে মার্কিন ডলার। মূলত, ডেমোক্র্যাটরা কংগ্রেসের...
আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা একদিকে যেমন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে, তেমনি জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতেও অপরিহার্য ভূমিকা পালন করে। বর্তমান বৈশ্বিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর