যুদ্ধবিরতি পুরোপুরি মানছে না রাশিয়া, ইউক্রেনের অভিযোগ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৫:১৮ পিএম

মানবিক করিডোর চালু করতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও তা পুরোপুরি মানছে না রাশিয়া বলে অভিযোগ করেছে ইউক্রেন।

মারিওপোল শহর লক্ষ্য করে রুশ সেনারা এখনও কামানের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন শহরটির ডেপুটি মেয়র সার্হি ওরলভ। 

তিনি বলেন, রুশরা উম্মাদের মতো এখনও আমাদের দিকে বোমা ও কামানের গোলাবর্ষণ করেই যাচ্ছে। 

এদিকে, জাপোরিঝিয়া অঞ্চলে যেখানে এই মানবিক করিডোর শেষ হচ্ছে, সেখানেও যুদ্ধ চলমান রয়েছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল। 

ওরলভ অভিযোগ করে বলেন, মারিওপোলে কোন যুদ্ধবিরতি নেই, আবার করিডোরের পুরো পথও যুদ্ধমুক্ত নয়। এমন অনিশ্চয়তার মধ্যেও আমাদের বেসামরিক নাগরিকেরা শহর ছেড়ে যাবার প্রস্তুতি নিলেও তারা এমন গোলাবর্ষণের মধ্যে শহর ছাড়তে পারবে না। 

মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, এ পরিস্থিতিতে শহর থেকে বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। বাসিন্দাদের বলা হয়েছে শহরের মধ্যে ছড়িয়ে পড়তে এবং নিরাপদ আশ্রয় খুঁজে নিতে। 

ওদিকে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া যেন তার সৈন্যদের আরও সামনের দিকে এগিয়ে না নেয় বলে হুঁশিয়ার করেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।

তিনি বলেন, তার সরকার এমন কিছু খবর এখন ‘যাচাই’ করে দেখছে যেখানে দাবি করা হয়েছে যে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে শরণার্থী যাতায়াতের করিডোর বরাবর রুশ সৈন্যরা ইউক্রেনিয়ান বাহিনীর অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেনের স্থানীয় সময় শনিবার (৫ মার্চ) সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত মারিওপোল এবং ভোলনোভাখায় বেসামরিক লোকজনকে সরে যাবার জন্য সাময়িক যুদ্ধবিরতি চলমান রয়েছে।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর