জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশের ভোটদান

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৯:১৯ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে মানবিক সহায়তা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতিসংঘে প্রস্তাবটি ১৪০ ভোট পেয়ে পাস হয়।

এতে প্রায় এক মাস আগে প্রতিবেশী দেশটিতে হামলা চালিয়ে 'ভয়াবহ' মানবিক পরিস্থিতি তৈরি করার জন্য রাশিয়ার সমালোচনা করা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা মানবিক পরিস্থিতির কথা চিন্তা করে ভোট দিয়েছি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার 'অযৌক্তিক যুদ্ধ' জন্য কঠোর সমালোচনা করেছেন। গত মাসে শুরু হওয়া এই যুদ্ধে ইউক্রেনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ শরণার্থী হয়েছে এবং শহরগুলো ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেন ও মিত্রদের তৈরি করা খসড়া প্রস্তাবটির পক্ষে ১৪০ ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে পাঁচ ভোট- রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ। এছাড়া চীন ও ভারতসহ ৩৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়, তবে সেগুলো রাজনৈতিক গুরুত্ব বহন করে।

গত ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব ১৪১ ভোট পেয়ে গৃহীত হয়েছিল। সেসময় বাংলাদেশ ভোটদানে বিরত থাকে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর