আবার অশান্ত মণিপুর, নিহত দুই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১১ পিএম

হঠাৎ করে আবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুর। বৃহস্পতিবার রাতে রাজ্যের চুরাচাঁদপুর জেলায় পুলিশ সুপারের অফিসে অন্তত ৪০০ জন হামলা করেছেন। এসময় হামালকারীদের দুই জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এসপি অফিসে এই হামলা করেছে মণিপুরের কুকি-জো উপজাতি। 

পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার হেড কনস্টেবল সিয়ামলাল পালকে চাকরিচ্যুত করলে কয়েক দিন ধরে জেলায় উত্তেজনা বিরাজ করছিলো। 

সিয়ামলালের চাকরিচ্যুতের মূল কারণ ছিলো, তিনি একটি পাহাড়ের উপরে ‘সশস্ত্র দুর্বৃত্তদের’ সঙ্গে একটি বাঙ্কারে সেলফি তুলেছিলেন, যা ভাইরাল হয়। তার এই চাকরির বিষয় নিয়ে সশস্ত্র দুষ্কৃতিকারীরা বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের (এসপি) অফিসে হামলা চালায় এবং অফিস ভাঙচুরের পাশাপাশি পুলিশের বহু যানবাহনে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দুই জন ও আহত অন্তত ২৫ জন।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, দুষ্কৃতিকারীরা সংখ্যায় কয়েকশ ছিলেন। তারা পুলিশ সুপারের দপ্তরে মোতায়েন র‌্যাফ জওয়ানদের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। দুস্কৃতিকারীদের চিহ্নিত করতে হামলার ভিডিও ফুটেজ দেখা হয়েছে। সেখানে হামলাকারীদের দলে মণিপুর পুলিশের এক সদস্য দেখা গেছে। সিয়ামলাল পাল নামে তাকে শনাক্ত করা হয়েছে। 

গত কয়েক বছর ধরে অশান্ত মণিপুরের বেশ কয়টি অঞ্চল। অশান্তি ঠেকাতে গত ছয় মে মণিপুরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। একাধিক কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়, কিন্তু তার পরেও সহিংসতা থামেনি। কুকি-জো উপজাতি ও মেইতিদের মধ্যে মণিপুরে জমি, সম্পদ, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও জাতিগত সহিংসতা এখন ৯ মাস ধরে চলছে। এরই মধ্যে ১৮০ জনের বেশি মারা গেছে এবং ৫০ হাজার লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

একাত্তর/আরআর/এসি
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর