মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন ২৭ বছরের নাবিলা

ইসলামবিদ্বেষী তকমার জবাব

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাধারণ পরিষদ (জেনারেল অ্যাসেম্বলি) নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও আলোচিত লড়াইয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস লিখেছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ। উত্তর-পশ্চিম শহরতলি ইলিনয়ের সিনেটের ২৬ নম্বর ডিস্ট্রিক্ট আসনে বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে স্রেফ উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে এনেছেন ২৭ বছর বয়সী এই তরুণী। নাবিলার এই ঝোড়ো জয়ের মধ্য দিয়ে ইলিনয় সিনেটে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আরও একধাপ শক্ত মজবুত হলো।

মার্কিন বার্তা সংস্থা- অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দেয়া তথ্য অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের প্রায় ৯৪ শতাংশ গণনার পরই নাবিলার পক্ষে বিশাল রায় স্পষ্ট হয়ে যায়। যেখানে নাবিলা সৈয়দ ৫৭ শতাংশ ভোট (৪৮,০৫১ ভোট) পেয়ে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন, সেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডার্বি হিলস আটকান মাত্র ৪৩ শতাংশ ভোটে (৩৬,২৮২ ভোট)।


রাজনৈতিক পর্যবেক্ষক সংস্থা ‘রিফর্ম ফর ইলিনয়’-এর দেওয়া তথ্য মতে, এই একটি আসনের প্রচারণাতেই মোট ব্যয় করা হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার, যা এই অঙ্গরাজ্যের ইতিহাসে সাধারণ পরিষদের নির্বাচনের অন্যতম ব্যয়বহুল ও রক্তক্ষয়ী লড়াই। তহবিল সংগ্রহের খেলায় ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা একাই বাজিমাত করেন; তাঁর একার সংগ্রহেই এসেছিল অন্তত ৪৭ লাখ ডলার।

যার বড় এক অংশ এসেছে ডেমোক্রেটিক পার্টি, সিনেট প্রেসিডেন্ট ডন হারমনের তহবিল এবং শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলো থেকে। বিপরীতে রিপাবলিকান প্রার্থী ডার্বি হিলস মাত্র ১৮ লাখ ডলার জোগাড় করতে পেরেছিলেন। ব্যালট বাক্সে ধসে পড়ার পর ক্ষোভ প্রকাশ করে হিলস ডেমোক্র্যাটদের বিপুল অর্থ ঢালা ও প্রচারণার ‘অসাধু কৌশলের’ দিকেই আঙুল তোলেন।

নির্বাচনে জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠা নাবিলা তাঁর সমর্থকদের সামনে বলেন, আমাদের দল আর স্বেচ্ছাসেবকেরা শুধু ভোটের আশায় ছুটেনি; মানুষের জীবনের আসল সমস্যাগুলো নিয়ে সহমর্মিতার সঙ্গে বাড়ি বাড়ি কথা বলেছে, যার উত্তর আজ ভোটাররাই দিয়েছেন।


ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (বার্কলে) থেকে গ্র্যাজুয়েশন শেষ করা নাবিলা সৈয়দ এর আগেই ইলিনয় হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ইতিহাসে সর্বকনিষ্ঠ নারী ও প্রথম মুসলিম সদস্য হয়ে চমক সৃষ্টি করেছিলেন। নির্বাচনী প্রচারের সময় প্রতিপক্ষ কীভাবে তাঁর বয়স এবং ধর্মীয় পরিচয় তুলে ধরে ব্যক্তিগত ও বর্ণবাদী আক্রমণ চালিয়েছিল, সে বিষয়ে ক্ষোভ উগরে দেন নাবিলা।

তিনি বলেন, আমি এই ডিস্ট্রিক্টেই জন্ম নিয়েছি ও বড় হয়েছি; অথচ প্রচারণায় গিয়ে অত্যন্ত বর্ণবাদী ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আমাকে প্রমাণ করতে বলা হচ্ছিল আমি এই দেশেই জন্মেছি কি না! উল্লেখ্য, ৫০ বছর বয়সী সাবেক প্রসিকিউটর ডার্বি হিলস শেষ মুহূর্ত পর্যন্ত নাবিলাকে ‘উগ্রপন্থী’ তকমা দিয়ে অভিজ্ঞতার অভাবকে হাতিয়ার করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।

২৬ নম্বর ডিস্ট্রিক্টের এই ধামাকার পাশাপাশি ইলিনয়ের অন্যান্য আসনেও ডেমোক্র্যাট প্রার্থীরা বড় জয় পেয়েছেন। ২৪ নম্বর সিনেট ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রার্থী বেঞ্জামিন ম্যাকঅ্যাডামস (৫৫% ভোট) হারিয়েছেন আরেক রিপাবলিকান সিনেটর সেথ লুইসকে। আবার ৫২ নম্বর হাউস ডিস্ট্রিক্টেও মারিয়া পিটারসন ৫৬ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান প্রতিনিধি মার্টিন ম্যাকলাফলিনকে পরাস্ত করেন।

এমনকি ফেডারেল তদন্তের মুখোমুখি হওয়া সত্ত্বেও ১৪ নম্বর সিনেট ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক সিনেটর এমিল জোন্স প্রায় ৭৫ শতাংশ ভোট নিয়ে অনায়াসে জয় পান। সব মিলিয়ে এই নির্বাচনের মাধ্যমে ইলিনয় প্রতিনিধি পরিষদ এবং সিনেট, দুই কক্ষেই নিজেদের প্রাধান্য ধরে রাখল ডেমোক্র্যাটরা।

 

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবিকে সানন্দে স্বাগত জানিয়েছে ইরান সরকার। তেহরান দাবি করেছে, মার্কিন জনগণ এই রায়ের মাধ্যমে...
মার্কিন রাজনীতিতে এক যুগান্তকারী ও ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ড. আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনে জয়লাভ করে তিনি...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির এই ঝোড়ো ও ঐতিহাসিক বিজয়ের পর মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক প্রতিক্রিয়ায়...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের একচ্ছত্র শাসনের অবসান ঘটিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি। ওয়াশিংটনের রাজনীতিতে...
ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের সময় নজিরবিহীন এক হামলার ঘটনা ঘটেছে। চোরাচালানকারী সন্দেহে এক স্থানীয় ব্যক্তিকে আটকের জেরে...
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নাটকীয় জয়ে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ, রুপা ও মূল্যবান ধাতুর দাম। একই সাথে দুর্বল হয়ে পড়েছে মার্কিন ডলার। মূলত, ডেমোক্র্যাটরা কংগ্রেসের...
আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা একদিকে যেমন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে, তেমনি জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতেও অপরিহার্য ভূমিকা পালন করে। বর্তমান বৈশ্বিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর