জাতিগত সহিংসতায় আবারও উত্তপ্ত মনিপুর

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:১৩ পিএম

নতুন করে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। রোববার সকালে পশ্চিম ইম্ফলে কাংপোকপি জেলা সংলগ্ন কোত্রুক গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের কেন্দ্র করে রাজ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সকালে কাংপোকপি জেলার পার্শ্ববর্তী পাহাড় থেকে ইম্ফল উপত্যকার কোত্রুক গ্রামে একদল বন্দুকধারী ঢুকে পড়ে। ঢুকেই তারা ঘরবাড়ি ও গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানায় পুলিশ। খবর এএনআই’র।

পুলিশ জানায়, গ্রামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরাও পালটা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় চলে। এসময় গ্রামের নারী, শিশু ও বয়স্কদের  নিরাপদ জায়গায় সরিয়ে নেন স্বেচ্ছাসেবী সদস্যরা।

এক পুলিশ কর্মকর্তা জানান, এসময় পাম্পি নামে পরিচিত স্থানীয়ভাবে তৈরি মর্টারশেলও ছোঁড়া হয় যা সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার ভোট শেষ হতেই অশান্ত হয় মণিপুর। ওই দিন গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারানসেনায় কুকি জঙ্গিদের হামলায় নিহত হন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দুই সদস্য।

গত বছরের মে মাসে জাতিগত সহিংসতায় উত্তাল হয়ে উঠেছিল কোত্রুক গ্রাম। ২০২৩ সালের ৩ মে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং গৃহহীন হয় হাজারো মানুষ।

 

একাত্তর/জো
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ঋণের পাহাড় সমান পাপাচ্ছন্ন জীবন আর দুই স্ত্রীর লাগাতার চ্যাটাং-চ্যাটাং কটু কথা থেকে বাঁচতে নিজেকে নিজেই অপহরণের এক অবিশ্বাস্য নাটক ফেঁদেছিলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা নজরুল ইসলাম! সাদা বস্তায় ঢুকে...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর