মান্ডালা আর্টে দুর্গোৎসবের ডালা সাজিয়েছে ‘সারা’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ নিয়ে এসেছে নতুন নতুন সব পোশাক। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে পোশাকে অনন্য মাত্রা যোগ করেছে ‘সারা’র পূজা কালেকশন।

‘সারা’র পূজার কালেকশনে এবারের থিম হচ্ছে মান্ডালা আর্ট। ডিজাইনের ক্ষেত্রে উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয় ক্ষমতা প্রাধান্য দেওয়া হয়েছে। সুতি, ভিসকস, জর্জেট, সিল্ক ইত্যাদি কাপড়ের তৈরি ‘সারা’র পোশাকগুলো বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চক্রে আঁকা শিল্প। রঙ হিসেবে বেশিরভাগই সাদা, লাল, কমলা, রয়্যাল ব্লু, কালো ও আরও বিভিন্ন ধরণের রঙ প্রাধান্য পেয়েছে।

এবছর ‘সারা’র পূজা কালেকশনে নারীদের জন্য থাকছে কুর্তি, ফ্যাশন টপস, থ্রিপিস, সিঙ্গেল পিস, কাফতান এবং শাড়ি। এছাড়া পার্টি ওয়্যার, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, প্রিন্টেড থ্রিপিস, ফ্যাশন টপস এবং প্রিন্টেড কাফতান থাকছে। পুরুষদের জন্য ‘সারা’র পূজা কালেকশনে থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট ইত্যাদি। এছাড়াও পুরুষদের জন্য চিনো, ডেনিম কালেকশনও থাকছে।

পূজা আয়োজনে মেয়ে শিশুদের জন্য ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে ফ্যাশন টপস, কুর্তি, ফ্রক, থ্রিপিস, টু পিস, লেহেঙ্গা, পার্টি ফ্রক ইত্যাদি। আর ছেলে শিশুদের জন্য থাকছে বয়েস সেট, পাঞ্জাবি, টি-শার্ট, সিঙ্গেল শার্ট, সিঙ্গেল প্যান্ট ইত্যাদি।

মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ৪৫০০ টাকার মধ্যে পূজার কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

দেশের আউটলেটগুলো ছাড়াও ঢাকার ক্রোতারা সারার ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম ও ওয়েব সাইট থেকে পণ্য অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পণ্য সরবরাহ করা হচ্ছে।

প্রেসবিজ্ঞপ্তি

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর