চলতি বছরেই টিকার আওতায় আসছে স্কুলের শিক্ষার্থীরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৮:৫৭ পিএম

৩০ অক্টোবর থেকে প্রতিদিন ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকেটিকা দেওয়া হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এই তথ্য নিশ্চিতকরেছেন।

তিনি আরো জানিয়েছেন, আপাতত সারাদেশের ২১ পয়েন্টে ফাইজারের টিকা দেয়াহবে। প্রথম ধাপে রাজধানীর ৭৮৩ প্রতিষ্ঠানের ৬ লাখ ১৫ হাজার শিক্ষার্থী টিকা দেওয়া হবে।

একদিন আগে, বৃহস্পতিবার মানিকগঞ্জের চার প্রতিষ্ঠানের একশ’র বেশি শিক্ষার্থীপরীক্ষামূলক ফাইজারের টিকার আওতায় আনা হয়।

প্রথম দিকে করোনার টিকা নিয়ে অভিভাবকদের মধ্যে এক ধরণের ভয় থাকলেও,এখনো কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। সবাই পর্যবেক্ষণে থাকবে আরো কিছুদিন।

পরীক্ষামূলক টিকা দেয়ার পর, এবার ৩০শে অক্টোবর থেকে প্রতিদিন ৪০ হাজারশিক্ষার্থীকে টিকার আওতায় আনতে চায় সরকার।

প্রথম দফায় ঢাকা মহানগরীর সাতশ’র বেশি প্রতিষ্ঠানের ছয় লাখ শিক্ষার্থীকেটিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যাক্রমে দেশের ২১ স্থানে শুরু হবে এই কার্যক্রম।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে সারাদেশে এক কোটি ২৫ লাখ শিক্ষার্থীরয়েছে। এসএসসি আর এইচএসসির ৩৮ লাখ শিক্ষার্থী অগ্রাধিকার পাবে কিনা এমন প্রশ্নের জবাবে,মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রধান বলেন, সব শিক্ষার্থীকে সমান গুরুত্বের সঙ্গেদেখা হচ্ছে।

টিকার প্রাত্যতা নিয়ে সংকট হবে না বলেও জানান তিনি। সেই সঙ্গে জানান,বেশিরভাগ শিক্ষার্থী টিকার আওতায় এলেই জানুয়ারি থেকে স্বাভাবিক হয়ে যাবে সারাদেশেরশিক্ষা কার্যক্রম।

এরিমধ্যে রাজধানীর স্কুল-কলেজে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরটিকা দিতে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৯ অক্টোবরেরমধ্যে শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে পাঠাতে হবে।



একাত্তর/এসএ

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর