পরীক্ষার চাপ যত কম, ততবেশি মানসম্মত শিক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৯:৩৩ পিএম

বিশ্বের যেখানেই মানসম্মত শিক্ষা আছে, সেখানেই পরীক্ষার চাপ কম। পরীক্ষার চাপ যত কমানো যায়, ততবেশি মানসম্মত শিক্ষা হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সংলগ্ন মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরাও শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতির পরিবর্তন আনছি। পুরো পড়াশোনাটাই হবে শিক্ষার্থী কেন্দ্রিক। মূল্যায়ন পদ্ধতিরও পরিবর্তন আনছি। ধারাবাহিক মূল্যায়ন অনেক বেশি হবে। শিক্ষার্থীদের কাজের মধ্য দিয়ে মূল্যায়ন হবে, অভিজ্ঞতাভিত্তিক মূল্যায়ন হবে। সেটিই আমরা চাই।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের স্বশিখনের উপর জোর দেয়া হবে। তাদের নিজের মতো করে শেখার উপরেও জোর দেয়া হবে। তারা যা শিখবে তা যেন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।

মন্ত্রী বলেন, আপনারা জানেন প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রম আমরা প্রণয়ন করেছি। শিক্ষাক্রম অনুযায়ী নতুন বছর থেকে  পরীক্ষণমূলক পাইলটিং হবে, পরিমার্জন ও পর্যালোচনা করে ২০২৩ সালে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

দীপু মনি বলেন, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদের এই প্রাক প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত নতুন কার্যক্রম কাজ করতে শুরু করবে। অনেক স্বপ্ন নিয়ে আমরা এ পথে হাঁটছি।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যের কথা। এসডিজি-৪ যেটি, সেটি অর্ন্তভূক্তিমূলক শিক্ষার কথা বলে। সেখানে ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল এডুকেশন, কোয়ালিটিটিভ শিক্ষা, লাইফলার্ন শিক্ষা- সেখানে শিক্ষার গুণগতমান অর্জনের কথা বলছে, অর্থাৎ কোয়ালিটি এডুকেশন ও জীবনব্যাপী শিক্ষা। কারণ পৃথিবী এতো দ্রুত পরিবর্তন হচ্ছে, কাজেই আজকে আমরা যা শিখছি তা দু-চার, পাঁচ বছরের মধ্যে সেই শিক্ষাটা কখনো কখনো হয়তো একবারেই আর কাজে লাগানো যাচ্ছে না। সেই বিষয়টাই পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নতুন প্রযুক্তি ও নতুন দক্ষতা শিখতে হবে। অর্জন করতে হবে অভিজ্ঞতা। শিখতে হবে জীবনব্যাপী।

আরও পড়ুন: দুর্ঘটনা রোধে নতুন রেললাইন স্থাপনে আন্ডার পাস সিস্টেম: রেলপথমন্ত্রী

মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমটি একবারেই মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর করা হয়েছে। এতে জ্ঞান ও প্রযুক্তির উপর গুরুত্ব দেয়া হচ্ছে। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেয়া হচ্ছে। দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা হবে অভিযোজনে দক্ষ ও সক্ষম। যে কোন পরিবর্তনই আসুক না কেন, তারা যেন তাতে খাপ খাইয়ে নিতে পারবে। এটিই হচ্ছে আমাদের রূপকল্প।


একাত্তর/আরএ

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড়ো মাধ্যম শিক্ষা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর