প্রস্তুত মাধ্যমিকের ফল, প্রকাশ সামনের সপ্তাহে

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৭:০৪ পিএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতিতে ডিসেম্বরের শেষ সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে।

সোমবার (২০ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, আমরা ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। মন্ত্রণালয় অনুমতি দিলে ডিসেম্বরের যেকোনো দিন ফলাফল প্রকাশ করতে পারবো।’  এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতিরও প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ ২৩ থেকে ৩০ তারিখ। তবে তারও আগে যদি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি মিলে, আমরা ফলাফল প্রকাশে প্রস্তুত আছি।

জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফলাফল প্রস্তুত করে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে তারিখ নির্ধারণ করবে। 

আরও পড়ুন: পরবর্তী নির্বাচন: জাতীয় পার্টির সঙ্গে চলছে রাষ্ট্রপতির সংলাপ

এর আগে, গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষের এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। 


একাত্তর/এসএ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। 
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ থেকে ৯ অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি৷ এর আগে সকালে গণভবনে এক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর