অভিজিতের হত্যাকারীরা অন্য দেশে গা ঢাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৬:০৭ পিএম

ব্লগার, লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ভিন্ন কোনো দেশে ‘গা ঢাকা দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে ‘মুক্তিযোদ্ধার ভাস্কর্য’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যায় অংশ নিয়েছিল। ওই সময় আমাদের দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিলো, তবে দেশের নিরাপত্তায় কর্মরতরা জঙ্গিদের সকল কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই হত্যায় জড়িত পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি, কিন্তু আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তিনি অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির হোসেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  অ্যাড. গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: অভিজিতের খুনিদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলার শিকার হন অভিজিৎ রায়। চাপাতির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। ওই হামলার দিনই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়ে একই অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আরএফজে অফিস তাদের ঘোষণায় বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে গুরুতর আহত করার ঘটনা সম্পর্কে তথ্যের জন্য পুরস্কার দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় সম্পৃক্ত যে কাউকে যেকোনো দেশে গ্রেপ্তার বা সাজা হতে পারে এমন তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার অনুমোদন করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক টুইটেও ওই পুরস্কার ঘোষণার কথা জানানো হয়েছে। সেখানে অভিজিৎ ও রাফিদা আহমেদের ছবি সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়।


একাত্তর/এসি 

২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর