বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০:৫২ এএম

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ এর করা ২০২২ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠান।

বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটি বার্ষিক র‍্যাংকিং প্রকাশ করে আসছে।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এই সূচকে বলা হয়েছে, বৈশ্বিক পাসপোর্ট সূচকে গত বছরের অক্টোবরের তুলনায় ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। অক্টোবরে এই সূচকে বাংলাদেশ ১০৮তম অবস্থানে থাকলেও এ বছরে দেশটিতে কসোভো এবং লিবিয়ার সঙ্গে যৌথভাবে ১০৩তম অবস্থানে উঠে এসেছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান (১০৮তম) এবং নেপালের (১০৫তম) চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। হ্যানলির সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

তবে প্রতিবেশী দেশ ভারত সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। হ্যানলির এই পাসপোর্ট সূচকে ভারতের উন্নতি ঘটেছে। ৮৩তম অবস্থানে থাকা এই দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ৬০টি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। এবারের এই সূচকে যৌথভাবে শীর্ষে থাকা জাপান এবং সিঙ্গাপুরের পাসপোর্টের ক্ষেত্রে সেই সংখ্যা ১৯২। অর্থাৎ জাপান এবং সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ সুবিধা পাবেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী অবস্থানে (৫৮তম) রয়েছে। এই দেশটির পাসপোর্টধারীরা ৮৮ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। 

হ্যানলির ২০২২ সালের পাসপোর্ট সূচকে জার্মানি এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই দুই দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

তবে এবারের এই সূচকে একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১১১তম)। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

মূলত ভিসা ছাড়াই একটি পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করেই এই সূচক তৈরি করা হয়। তবে করোনা মহামারির কারণে অনেক দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও এবারের তালিকা তৈরির ক্ষেত্রে সেটি বিবেচনায় নেওয়া হয়নি। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় হ্যানলি মোট ১১১টি অবস্থান নির্ধারণ করেছে।


একাত্তর/এসএ

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর