বুস্টারে ফাইজারের বদলে মডার্না দেয়ার নির্দেশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৫:৪৩ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে এখন থেকে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) অধ্যাপক ডা. শামসুল হকের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ টিকা কার্যক্রমে দেশের সব পর্য়ায়ে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা প্রদানের নির্দেশনা প্রদান করা হলো। তবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা (১২-১৭ বছর বয়সী) প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবে।

এছাড়া যারা প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

সরকারিভাবে রাজধানীসহ সারাদেশে নিয়মিত টিকাদানের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৬০ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৫৬ জন ও নারী ৩৪ হাজার ৮৬০ জন।

বুধবার (১২ জানুয়ারি) পর্যন্ত সারাদেশে মোট পাঁচ লাখ ৪০ হাজার ৫২৬ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।


একাত্তর/এআর

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সারাদেশে হামের রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যা সঙ্কটের অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হামের উপসর্গ থাকা...
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর