সংক্রমণ বাড়লেও হাসপাতালে নেই রোগীর চাপ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১০:২৩ পিএম

করোনার সংক্রমণ বাড়লেও এখনো রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ তেমন বাড়েনি। করোনার সব হাসপাতালেই পর্যাপ্ত বেড ও আইসিইউ ফাঁকা আছে। এদিকে করোনার ওমিক্রন ধরণে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আইইডিসিআর বলছে, সংক্রমণ বাড়লে মৃত্যুহারের সাথে হাসপাতালে বাড়বে রোগীর চাপ। 

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। দুই সপ্তাহ আগে এখানে করোনার রোগী ভর্তি ছিলো ৮৩ জন। নতুন করে সেই সংখ্যা তেমন বাড়েনি। দশটি আইসিউর মধ্যে খালি আছে ৫টা। শ্যামলী ২৫০ বেডের বক্ষব্যাধী ও এ্যাজমা হাসপাতালেও রোগী ভর্তির হার তেমন বাড়েনি। 

যদিও নমুনা পরীক্ষায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ সনাক্তের সংখ্যা। প্রায় ২৫ হাজার নমুনা পরীক্ষায় সংক্রমণ সনাক্ত হচ্ছে প্রায় ৩ হাজার। শনাক্তের হার পৌছেছে প্রায় ১২ শতাংশে। 

১৩ই জানুয়ারী দুপুর পর্যন্ত করোনার নতুন ধরণ ওমিক্রণ শনাক্ত হয়েছে ৩৪ জনের দেহে। আইইডিসিআর বলছে, ওমিক্রন সনাক্ত হওয়াদের প্রায় সবাই সুস্থ আছে। কারোই বাড়তি অক্সিজেন লাগছেনা বা আইসিউ পর্যন্ত যেতে হয়নি। 

আইইডিসিআর আরও বলছে, ধীরে ধীরে ডেল্টা ধরণের দাপট কমে ওমিক্রনের দাপট বাড়বে। তবে রোগীর সংখ্যা আরও বাড়লে মৃত্যু হারও বাড়বে। সেই সাথে হাসপাতালেও বাড়বে রোগীর চাপ। 


একাত্তর/ এনএ

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর