২৬ মার্চ থেকে ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৭ পিএম

২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে অনেক অপেক্ষার ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। 

বিমানের টিকেটিংসহ যাত্রী সেবায় ই-কমার্স সুবিধা চালু উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দিয়েছেন। 

একই অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেছেন মধ্যপ্রাচ্যে প্রবাসীদের কথা চিন্তা করেই অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে বাংলাদেশ বিমানের ভাড়া কমানো হয়েছে।

প্রতিটি এয়াললাইন্সেরই অনলাইনে টিকেট কাটার সুযোগ আছে। এতে একজন যাত্রী ঝামেলা ছাড়াই মোবাইল দিয়ে গন্তব্যের টিকেট নিতে পারেন।

২০১৯ সালে একবার বাংলাদেশ বিমানের ই-টিকেটিং ও অ্যাপস সেবা চালু করা হয়েছিল। কিন্তু পরে নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। 

অভিযোগ আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটিং সিস্টেম প্রতিষ্ঠানটির কিছু কর্মকর্তা ও এজেন্সির হাতে বন্দি ছিলো।  

দ্বিতীয় দফায় নতুন করে এই সেবা আবার চালু করেছে বাংলাদেশ বিমান। এখন যাত্রী সেবা থেকে শুরু করে কার্গো বুকিং সব কিছুই করা যাবে অনলাইনে। 

এ উপলক্ষ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে বিমানের এমডি আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল জানান, ২৬ মার্চের মধ্যেই ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা করা হচ্ছে। 

আর, মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্স মাত্রাতিরিক্ত ভাড়া রাখছে জানিয়েছে, বিমান প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী জানান বাংলাদেশ বিমান অনেক কম টাকায় যাত্রী পরিবহন করছে। 

তিনি জানান, শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ ৬৪ হাজার টাকায় টিকিট দেয়া হয়েছে। অথচ একই তারিখের টিকিট এমিরেটস বিক্রি করেছে ১ লাখ ১০ হাজার টাকায়। 

বিমানের টিকেট সিন্ডিকেটের দুর্নীতি নিয়ে মন্ত্রণালয়ের করা তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। এ নিয়ে তিনবার প্রশ্ন করা হলেও সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা কোন উত্তর দেননি। 

তবে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেছেন, ফলস টিকিট বুকিংয়ে বিমানের কেউ জড়িত থাকলে তাদের চাকরীচ্যুত করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আয়ারল্যান্ড থেকে ২০০৯ সালে ইজারায় নিয়ে চালানো দুটি পুরোনো বোয়িং বিমান কেনার ব্যাপারে বিমানের পরিচালনা পর্ষদ আলোচনায় বসেছে। 

তারা দেখেছে, এই বিমানটি ফেরত দিতে হলে যত টাকা দিতে হবে, তার চেয়ে বরং ক্রয় করলে সাশ্রয়ী হবে। পর্ষদ সার্ভে করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এটা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।


একাত্তর/এআর

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে প্রভাবিত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর