অন্য দেশের তুলনায় নিত্যপণ্যের দাম কম বেড়েছে

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৫:১৪ পিএম

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে কম বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

রোববার (৬ মার্চ) রাজধানীর জাতীয় যাদুঘরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের পরিবেশ ও বন উপকমিটির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

এসময় তিনি বলেন, পৃথিবীর সব দেশে নিত্যপণ্যের দাম বাড়লেও বাংলাদেশে সেই তুলনায় কম বেড়েছে। সেই সাথে মানুষের আয়ও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। 

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, চল্লিশের দশকে যখন বাংলায় দুর্ভিক্ষ হয়, তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত। অর্থাৎ দেখতে হবে, দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে কি না।

আরও পড়ুন: 'ব্লু ইকোনমি'র সম্ভাবনা নিয়ে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে মানুষের মাথাপিছু আয় ছয়শ' ডলার থেকে বেড়ে দুই হাজার ছয়শ' ডলার হয়েছে। গত ১৩ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় সাড়ে চারগুণ আর নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে প্রায় তিনগুণ, মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধিও এমনই।

কিন্তু বিএনপি নেতার এসব না দেখে মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

তবে খালেদা জিয়ার বাড়ি ও হাঁটুর ব্যথা নিয়ে আন্দোলন করার পরিবর্তে জিনিসপত্রের দাম নিয়ে আন্দোলন করায় বিএনপিকে সাধুবাদ জানান ড. হাসান মাহমুদ। 


একাত্তর/এসজে

ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু সিন্ডিকেটের মূল্য কারসাজি, অন্যায্য দাম আদায় এবং কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে দেশজুড়ে এক বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর