খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়লো

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৫:৫৬ পিএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করেছে সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন।

৫ম দফায় সাজা স্থগিত হওয়ায় দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন কারাগারের বাইরে।

সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। সেই মেয়াদ ২৪ মার্চ শেষ হবে।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান।  ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে এর আগে মোট ৪ দফায় মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

৭৫ বছর বয়সি খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থারাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।


একাত্তর/এআর

সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড প্রাথমিকভাবে চালু হতে পারে। মূলত জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাচার রোধে এই ‘ফুয়েল কার্ড’ বা ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর