মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিতে ভোট দেয়নি বাংলাদেশ

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১০:৫৪ এএম

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত বিষয়ক রেজুলেশনে ভোট দেয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। ওই রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে ৯৩ দেশ, বিপক্ষে ২৪।  বাংলাদেশসহ ৫৮ দেশ ভোট দেয়নি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ভোট অনুষ্ঠিত হয়। 

১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে রেজুলেশনটির পক্ষে দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে যদিও এতে ভোটদানে বিরত দেশগুলোকে গণনা করা হয়নি।

যথারীতি এই রেজুলেশনের পক্ষে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের প্রায় সব দেশ, ভোট দেয়। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, বেলারুশ, কিউবা, ইরানসহ আরও কয়েকটি দেশ।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে কেউই এর পক্ষে ভোট দেয়নি। বাংলাদেশসহ সাতটি দেশ ভোট দানে বিরত ছিল আর আফগানিস্তান অনুপস্থিত ছিল। 

উল্লেখ্য, এর আগে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রথম রেজুলেশনে বাংলাদেশ ভোট দানে বিরত থাকলেও দ্বিতীয় রেজুলেশনে পক্ষে ভোট দেয়।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর বিভিন্ন সংস্থায় বিভিন্ন ধরনের রেজুলেশন আনা হচ্ছে যার বেশিরভাগেই ভোট দানে বিরত থাকছে বাংলাদেশ।

এই বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, রেজুলেশনের মেরিট দেখে আমাদের সিদ্ধান্ত নিচ্ছি আমরা। 


একাত্তর/জো 

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর