সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১১:১১ এএম

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ বি এম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে শোক জানান তিনি।  

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ১২টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বি এম নজরুল ইসলাম।

বি এম নজরুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের মৃত রাজাউল্লাহ্ বিশ্বাসের ছেলে। তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে টানা ৩৭ বছর দায়িত্ব পালন করেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পদে ছিলেন। ১৯৯৯ সালে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য, ২০০৯-১৪ সাল পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


একাত্তর/এআর

বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রসারণ কাজ পর্যালোচনা এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার দেশের...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
তিন দফা দাবি আদায় না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর