মাতৃত্বকালীন মাসিক ভাতা ১০ হাজার টাকা করার সুপারিশ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৪:৫৮ পিএম

বাংলাদেশের গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন মাসিক ভাতা আট হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করার  সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

রোববার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।

সভায় দারিদ্র বিমোচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গৃহীত কর্মসূচী সম্পর্কে বিশদ আলোচনা এবং গত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় ডিজিটাইজেশনের যুগে প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে পাঁচটি করে সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি পাঁচটি করে কম্পিউটার বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের সব কর্মজীবি মহিলা হোস্টেলের জন্য এলাকাভিত্তিক ভিন্ন নীতিমালা প্রণয়নের ব্যবস্থা নেয়ার জন্য পুনরায় মন্ত্রণালয়ে পরামর্শ দেয়া হয়। 

এছাড়া গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কর্মজীবি মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন (প্রকল্পের আওতায় নির্মিত প্রীতিলতা কর্মজীবি মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র) প্রকল্প সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রকল্প পরিচালকের সাথে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

আরও পড়ুন: ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শুরু

বার্তা সংস্থা বাসস জানায়, কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সাহাদারা মান্নান সভায় অংশগ্রহণ করেন। 

এ সময়  সভায়  উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জয়িতা ফাউন্ডেশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 


একাত্তর/ আরবিএস 

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।
আগামী ১৪ মার্চ সারাদেশে ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সরকার প্রদত্ত মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছয় মাসের শিশুকে নিয়ে পিতৃত্বকালীন ছুটির দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এই রিটে দেশের সব প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর