শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে বন্ধে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৪:৪৮ পিএম

গোটা দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে’র নামে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধ করতে হবে। 

রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় এই সংক্রান্ত এক রিটের শুনানির প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় হাইকোর্ট। 

অশ্লীলতা ও নগ্নতা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাবি, রাবি, জাবি, খুবি ও ববির উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল র্যাগ ডের ওপর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। রিটে বলা হয়- দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে’র নামে ডিজে পার্টি, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা চলে।

রিটে আরও বলা হয়েছে, সম্প্রতি র্যাগ ডে’র নামে শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের কুরুচিপূর্ণ, অশ্লীল ও ডিজে পার্টির স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান ও সুকুমার বৃত্তি সৃজনের কারিগর হওয়ার কথা সেখানে আজ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপের মাধ্যমে কোমলমতি ছাত্র-ছাত্রীরা নিজের অজান্তে নৈতিক অধঃপতনে নিমজ্জিত হচ্ছে।  

আগামী প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে র্যাগ ডে’র নামে এসব অশ্লীল কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন এই আইনজীবী।

একাত্তর/ এনএ

জ্বালানি সংকট মোকাবিলায় স্কুল-কলেজে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন বা ব্লেন্ডেড শিক্ষা কার্যক্রম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ।
দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের ক্ষমতা পেলো শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।
যৌন নিপীড়ন রোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিপীড়ন বিরোধী সেল থাকার কথা। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানেই তা নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক প্রভাবের কারণেও অভিযোগ জমা পড়ে কম।...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর