ঘূর্ণিঝড় আসানি ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে

আপডেট : ০৫ মে ২০২২, ০১:২৮ পিএম

আন্দামান সাগরে শুক্রবার (৬ মে) সৃষ্টি হতে পারে সম্ভাব্য লঘুচাপ। আর এই লঘুচাপের ফলে সৃষ্টি হতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আসানি। বাংলাদেশের আবহাওয়া অফিস ধারণা করছে, এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ।

উড়িষ্যা বাইটসে বৃহস্পতিবার প্রখ্যাত আবহাওয়াবিদ জেসন নিকোলাসের জানিয়েছেন, শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে নিম্নচাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যা এই সপ্তাহান্তে বা আগামী সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যা অন্ধ্র প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অঞ্চলগুলির দিকে প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (৫ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ গণমাধ্যমকে বলেন, ‘দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য লঘুচাপটি আগামীকাল সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এর গতিপথ একেক সময় একেক দিকে দেখাচ্ছে। 

বাংলাদেশে প্রবেশ করলে ঘূর্ণিঝড়টি কোন দিকে আঘাত হানতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, এটি কোন দিকে আঘাত হানবে। যেকোনো দিকে আঘাত হানতে পারে।’

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পশ্চিম অঞ্চলে যেতে পারে আবার পূর্বাঞ্চলেও যেতে পারে। এটি আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলেও জানান তিনি।

আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে জানতে চাইলে ওমর ফারুখ বলেন, ‘দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে।’


একাত্তর/এসএ

বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু , রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করে বলেছেন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারকরণ ও জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অবদান আগামী দিনগুলোতে আরো বিস্তৃত ও কার্যকর হবে। 
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর