শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিলো বাংলাদেশ

আপডেট : ০৫ মে ২০২২, ০১:৪৭ পিএম

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিলো বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে এই ওষুধ সামগ্রী উপহার দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শ্রীলঙ্কা একটি সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে৷ প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে আমরা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছি।  

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিচ্ছি। আগামীতে প্রয়োজন হলে আরো সহায়তা দেব।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রীলঙ্কার পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা সব সময় প্রতিবেশীদের পাশে আছি। আগামীতেও থাকবো।

ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। আমরা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সূত্র জানায়, চরম অর্থনৈতিক মন্দায় পড়েছে শ্রীলঙ্কা। খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধের চরম সঙ্কট মোকাবিলা করছে দেশটি। সেখানে ওষুধের জন্য ফার্মেসি থেকে ফার্মেসিতে ঘুরছেন অনেকেই। বহু ফার্মেসি ঘুরেও অনেকেই জরুরি ওষুধ জোগাড় করতে পারছেন না। "

বৈদেশিক মুদ্রার অভাবে ওষুধের মতো জীবন রক্ষাকারী পণ্য আমদানি করতে পারছে না দেশটি। সবচেয়ে বেশি রুগ্ন হয়ে পড়েছে লঙ্কার স্বাস্থ্যখাত। প্রয়োজনীয় অনেক ওষুধ ফুরিয়ে গেছে সেখানে।

উল্লেখ্য, শ্রীলঙ্কাকে ৮৫ শতাংশ ওষুধই বাইরে থেকে আমদানি করতে হয়।


একাত্তর/এসএ

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কারণ, ঋণখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর