ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে ব্যবস্থা, তবু প্রস্তুত বাংলাদেশ

আপডেট : ০৫ মে ২০২২, ০৭:৫২ পিএম

সাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়। আর এটিই হতে পারে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। যা ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকেও। 

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাস পাওয়ার পর নড়েচড়ে বসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে বসেছে জরুরি বৈঠকে। 

বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে ব্যবস্থা নেয়া হবে। আবহাওয়া দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। 

তবে তিনি জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। এরিমধ্যে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপকূলীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী জানান, উপকূলের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন ডা. এনাম। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত লঘুচাপটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে মুখ করে আছে। 

তবে লঘুচাপটির গতিপথ বারবার বদলাচ্ছে। এ জন্য বলা যাচ্ছে না এটি তৈরি হলে কোনদিকে যাবে। প্রাথমিক ধারণা অনুযায়ী বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আঘাত হানতে পারে।

আর পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘আসানি’।

যা শুক্রবার কোন এক সময় নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে। 

পরের ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা আদৌ পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলে পৌঁছবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। 

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিলো বাংলাদেশ

এদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে।


একাত্তর/এসি

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে সেটির নাম হবে ‘মন্থা’।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর