শিলাইদহ কুঠিবাড়ির উন্নয়নে কাজ করছে সরকার: স্পিকার

আপডেট : ০৮ মে ২০২২, ০৭:২২ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির ঐতিহ্য আমাদের গর্বের। কুঠিবাড়ি সম্পর্কে দেশ-বিদেশের মানুষের জানা ও গবেষণার গুরুত্ব অনুধাবন করে সরকার এর উন্নয়নে আরও কাজ করছে। সরকারের কাছে আমারও এমনই প্রত্যাশা।

রোববার (৮ মে/২৫ বৈশাখ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয় পর্যায়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

image


এদিন বিশ্বকবি রচিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল চারটার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পিকার শিরিন শারমিন। 

এর আগে স্পিকার কুঠিবাড়িতে পৌঁছে ঐতিহাসিক বকুল তলায় একটি বকুল গাছের চারা রোপণ করেন।

আলোচনা শেষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিসহ প্রথম দিনে আটটি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রবীন্দ্র সঙ্গীত, নাটক কবিতা প্রদর্শন হয়।

করোনার কারণে গত দুই বছর পর এবার এই অনুষ্ঠানে উপস্থিত রবীন্দ্রপ্রেমি ও দর্শনার্থীরা বেশ খুশি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানমালার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও চলছে গ্রামীণ মেলা। 

আরও পড়ুন: রবীন্দ্রনাথ আমাদের স্বাধীনতার চেতনা জুগিয়েছেন: খাদ্যমন্ত্রী

নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন কবি গুরু। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসেই অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর