ভাষা সৈনিক অধ্যাপক মনোয়ারা ইসলাম আর নেই

আপডেট : ০৬ জুন ২০২২, ১১:৩৮ পিএম

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক অধ্যাপক মনোয়ারা ইসলাম (৮৬) আর নেই। 

সোমবার (৬ জুন অক্টোবর) বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

অধ্যাপক মনোয়ারা ইসলাম ( ১৯৩৬-২০২২) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করার পাশাপাশি ভাষা আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন। ভাষা আন্দোলনে অনন্য অবদানের জন্য ২০১৯ সালে তিনি একুশে পদক লাভ করেন।

অধ্যাপক মনোয়ারা ইসলাম ১৯৩৬ সালে তদাননীত ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির খুলনার মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তার এক পুত্র জনপ্রিয় স্থপতি কাজী মোহাম্মদ আরিফ।

অধ্যাপক মনোয়ারা ইসলাম ছিলেন ইডেন কলেজের ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও তিনি বি.এড ও এম.এড ডিগ্রি অর্জন করেছেন।

মনোয়ারার কর্মজীবন শুরু হয় ১৯৫৭ সালে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এবং পরবর্তীতে যোগ দেন আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। এরপর তিনি ইডেন কলেজ আর হোম ইকোনমিক্স কলেজেও দীর্ঘকাল অধ্যাপনা করেন।

তাঁর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশিষ্টজনেরা।

 

একাত্তর/এআর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার মুকুটে যুক্ত হলো আরও একটি উজ্জ্বল পালক। আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে মর্যাদাপূর্ণ ‘একুশে পদক’ তুলে দেওয়া হয়েছে। বর্ণাঢ্য অভিনয় জীবনে...
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘একুশে পদক ২০২৬’ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সম্মাননা তুলে দেবেন।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পাচ্ছেন একুশে পদক ২০২৬।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর