মনগড়া সাংবাদিকতায় জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল

আপডেট : ২০ জুন ২০২২, ০৬:১২ পিএম

অর্থদণ্ডের বিধান রেখে প্রেস কাউন্সিল আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

পরে বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রেস কাউন্সিল (সংশোধন) আইনে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন সংবাদ পরিবেশন বা অপসাংবাদিকতা রোধে তিরস্কারের পরিবর্তে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে ওই অর্থ সাংবাদিক নয়, সংশ্লিষ্ট নিউজ এজেন্সিকে বহন করতে হবে।

তিনি আরো বলেন, তবে অর্থদণ্ড কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

আনোয়ারুল ইসলাম জানান, এ আইন প্রিন্ট ও ডিজিটাল সব সংবাদ মাধ্যমের জন্য বলবৎ হবে। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি। এখানে আলাপ আলোচনার বিষয় আছে।

আবারো এটি কেবিনেটে আসবে বলেও জানান তিনি।


একাত্তর/এসি/আরএ

অন্তর্বর্তী সরকার চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য...
সরকার ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে। নীতিমালাটি দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে প্রণীত হয়েছে।
‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর